Original Bangla poem

বেদনার রঙ

কষ্টের রঙ নাকি হয় নীল, দেখিনি কখনো,
দেখেছি আমার আকাশ ভরে গেছে কাল কাল মেঘে,
আজ ও সেখানে নীলের দেখা পাই নি আমি,
বসে আছি তাই নীলের অপেক্ষায়।

সাগরের রঙ ও নীল হয়,
কিন্তু সেতো উত্তাল উচ্ছল, বেদনার নেই কোন চিহ্ন,
যখন সামনে গিএ দাড়াই, আমার সব কষ্ট গ্লানি
ঢেউ এর সাথে ধুয়ে মুছে নিএ যায়।

তারপর ও কেন সবাই বলে বেদনার রঙ নীল,
এতো কষ্ট আমার বুকে, তাহলে কি হৃদয়টাও নীল?
হৃদয় ছুয়ে আসা রক্ত, সারা শরীরে ছুটে বেড়ায়,
চাইলে দেখাতে পারি, সেও হয়ে গেছে নীল।