Original Bangla poem

এই বর্ষায় প্রজাপতির পাখায়

সন্ধ্যার ঝড়ে, ঘরে ফেরা পাখিদের ভীরে,
একা পাখি উড়ে যায়, ভিজে যায়, পড়ে যায়;
তাও সে যেতে চায়, যেদিকে দুচোখ যায়;
এরই মাঝে হয়ত সে মুক্তির স্মাদ পায়।

গাছের হলদে পাতায়, স্মৃতিগুলো সব জমানো সেথায়;
এক দমকা হাওয়ায়, সব যেন উড়িয়ে নিতে চায়
দূরে বহুদূরে, চিন্তার সীমানার বাইরে কোথায়;
তাই আজ তারুণ্যের স্মাদ্ পায়; এই বর্ষায়।

প্রজাপতির পাখায়, এক ফোটা বৃষ্টি, আন্দোলন জাগায়,
আরও একটি বার পাখা ঝাপটায়, আর তার রং ছড়ায়;
চারপাশ ভরে উঠে পড়ন্ত বিকেলের রৌদ্রের আভায়;
আরও একটি বার প্রাণ ভরে দেখে নিতে চায়, আজ তার যাবার বেলায়।