Original Bangla poem
এখন পঁচিশ
তখন বয়স সবে আঠার ছাড়িয়ে উনিশে পড়েছে,
সজত্নে লালিত সপ্নগুলো পাখা মেলতে শুরু করেছে,
সবকিছু তখন রঙিন মনে হয়, পথ চলতে চলতে পাখিরা গেয়ে ওঠে,
বহু প্রতীক্ষিত মানুষটির ছবি ভেসে ওঠে মানস পটে।
রুপকথার গল্পের চেয়েও সুন্দর মনে হয় জীবন,
চোখে বিস্ময়, কিছুটা ভয়, আর সাথে পুলকিত মন,
কৈশোর পিছনে ফেলে এখন যৌবনের আগমন,
আঠার পেরিয়ে উনিশে পড়েছে বয়স তখন।