Original Bangla poem

ঘুমকন্যা

ঘুমকন্যা ঘুমাও তুমি, স্বপ্নপুরী যাও,
স্নিগ্ধ বাতাস, শান্ত নদী, একটা শুধু নাও,
মন তোমাকে যেদিক টানে, সেদিক তুমি যাও,
ইচ্ছে হলে নিজেই তুমি নিজের গানটি গাও,
ঘুমকন্যা ঘুমাও তুমি, স্বপ্নপুরী যাও।