Original Bangla poem

হেমন্তে বৃষ্টি

হেমন্তের রউদ্দর দিনে যখন বৃষ্টির কোন আশা ই আর বাকি ছিল না,
তখন ই বৃষ্টি এলো,
আর আমাকে ভিজিয়ে দিয়ে গেল।
আমি ব্যাস্ত শহরের ব্যাস্ত পথে থমকে দাঁড়ালাম,
চোখের সামনে শুধুই বৃষ্টির রং দেখতে পেলাম,
আর সেই রঙে আমি হারিয়ে গেলাম।