Original Bangla poem

জীর্ণ স্মৃতি

একটা ফুল খামের ভিতরে সজত্নে সাজিয়ে রাখা,
অনেক আগেই তার মিলিয়ে যাবার কথা ছিল,
চিঠির লেখা যেমন করে অনেকটাই মিলিয়ে গেল।

এখন হয়ত আগের মত আর সুবাস ছ্ড়ায় না,
রঙ্গিন ফুলের পাপড়িগুলো হয়ে গেছে কাল,
তবুও জীর্ণ স্মৃতির চিহ্ণ হয়েই নাহয় থেকে গেল।

হারিয়ে যাওয়া স্মৃতি — নাকি মনের গহীনে
আগলে রাখা আছে সেই ফুলগুলোর মত,
তা না হলে হঠাৎ করেই কেন আনমনে ফিরে যাই
আমাদের সেই আপন ভুবনে।