Original Bangla poem

কাল জোছনা

কাল কাল মেঘে ঢেকে গেছে চাঁদ,
নয়ত আজকেও জোছনা হবার কথা ছিল,
কথা ছিল জোছনা রাতে প্রকৃতি দেখার,
দুরের গাছগুলো যেখানে দাড়িয়ে থাকে ছায়ার মত,
আর হালকা বাতাসে দোল খেয়ে যায় সবুজ ঘাসগুলো,
যদিও সবুজ নয়, সব কিছু আজ কাল,
কারন চাঁদ ঢাকা পরে আছে কাল কাল মেঘে।