Original Bangla poem
কোন এক দিনের কথা
একদিন একা একা অনেকটা পথ হেঁটেছিলাম,
একদিন ভর দুপুরে অচেনা শহর দেখেছিলাম,
একদিন পার্কের বেঞ্চে বৃষ্টিতে ভিজেছিলাম,
আর চোখের জলে আনমনে, নিজেকে ডুবিয়ে ছিলাম।
একদিন নির্ঘুম ক্লান্ত চোখে রাত ভোর করেছিলাম,
একদিন বাড়ির ছাদে সূর্যোদয় দেখেছিলাম,
একদিন গান গেয়ে পাখিদের জাগিয়ে ছিলাম,
আর পাখির সাথে ডানা মেলে আকাশে উড়েছিলাম।