Original Bangla poem

মায়ার বাঁধন

মায়ার বাঁধনে যতই তোমায়
কাছে আরও কাছে টেনে নেই,
সে বাঁধন বার বার ছুটে যায়,
দূরে আরও দূরে সে চলে যায়।

শুধু তোমার ছায়াটুকু দেখে ভাবি -
কি করে এত পর হয়ে গেছ তুমি,
যাকে ছাড়া বেঁচে থাকা ছিল দায়
আজ তার হাত ছুটে যায়,হায়!!!