Original Bangla poem

স্মৃতি

স্মৃতিগুলো তো ডায়েরির পাতার মত অমন সাজিয়ে রাখিনি,

যে তারিখ ধরে ধরে একের পর এক বের করে নিয়ে আসবে,

শক্ত চামরার কোনো মলাটেও বেধে রাখিনি,

যে স্মৃতির পাতার প্রতিটি শব্দ পরিষ্কার ভেসে উঠবে...

স্মৃতিগুলো কেমন যেন গাছের পাতার মত,

কিছু রয়ে যায়, বাকি সব উড়ে যায় বাতাসের টানে,

শূন্য স্থান পূরণ করে নেই নতুন স্মৃতি যত,

ঝরা পাতার গায়ে কি লেখা ছিল, সে এখন আর কে জানে...

ছোট ছোট বালু কনা হয়ে যখন উড়ে বেড়ায়,

তখন তো মনে হয় না স্মৃতিগুলো তেমন ভাবায়,

শুধু হঠাথ করে চোখে এসে পরে

মনের অজান্তেই চোখ দুটো কেমন জলে ভিজে যায়...

কি যেন একটা মনে পরে গেল, কিছু একটা ঘটে ছিল,

এখন আর মনে করতে পারি না, সব স্মৃতি হয়েছে গত,

শুধু বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারি,

হারিয়ে যাওয়া স্মৃতির কিছু অংশ এখনো রয়ে গেছে হয়ত.......